শনিবার, ৭ই ভাদ্র ১৪৩৩, ২২শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে পাঁচ শতাধিক কারাবন্দী মাদকবিরোধী শপথবাক্য পাঠ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে মাদক মামলায় আটক থাকা পাঁচ শতাধিক কারাবন্দী মাদকবিরোধী শপথ নিয়েছেন। গতকাল বুধবার তাদেরকে শপথবাক্য পাঠ করান এবং প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সামাদ।

জেলা কারাগারে মাদক মামলায় আটক কারাবন্দীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠানে কারাবন্দীদের এই শপথবাক্য পাঠ করানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় এই সভার আয়োজন করে। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তরিকুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন। এতে সভাপতিত্ব করেন জেলা কারাগারের সুপার মো. শরিফুল ইসলাম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুজ চন্দ, চাঁপাইনবাবগঞ্জ কারা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আহনাফ শাহরিয়ার।

আলোচনা সভায় সূচনা বক্তব্য দেন জেলা কারাগারের জেলার মো. জাকির হোসেন।

অনুষ্ঠান শেষে উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন বলেন- বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে মাদক মামলায় আটক হয়ে পাঁচ শতাধিক কারাবন্দী রয়েছেন। এইসব কারাবন্দীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদানের পাশাপাশি তাদেরকে মাদকবিরোধী শপথবাক্য পাঠ করানো হয়েছে। আলোচনা শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের পক্ষ থেকে কারাবন্দীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…