রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে অ্যাজমা সেন্টারের উদ্বোধন


মোঃ সোহেল রানা

 চাঁপাইনবাবগঞ্জে অ্যাজমা রোগীদের চিকিৎসা সেবার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারী) সকালে জেলা শহরের শান্তির মোড়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে চাঁপাইনবাবগঞ্জ অ্যাজমা সেন্টারের নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন জেলা প্রশাসক আব্দুস সামাদ।

সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ অ্যাজমা ফাউন্ডেশন ও চাঁপাইনবাবগঞ্জ অ্যাজমা সেন্টারের চেয়ারম্যান ডাঃ আনোয়ার জাহিদ রুবেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকারের (উপসচিব) উপপরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও, জেলা প্রশাসকের সহকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুজ চন্দ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছমিনা খাতুন, আদর্শ গ্ৰুপের ব্যবস্থাপনা পরিচালক সাদিকুল ইসলাম, অর্থপেডিক সার্জন ডা. ইসমাইল হোসেন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী রায়হানুল ইসলাম লুনা, আ্যাজমা ফাউন্ডেশনের অর্থ সম্পাদক রাসেল আহমেদ হিরা। শুরুতে স্বাগত বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ আ্যাজমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও আ্যাজমা সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন মামুন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার অ্যাজমা রোগীদের সেবা প্রদানের উদ্দেশ্যে গঠিত অ্যাজমা ফাউন্ডেশন গত ২০১৬ থেকে অ্যাজমা সেন্টারের চিকিৎসা সেবা দিয়ে আসছে। সেবার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে নতুন ভবন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।​


Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৪ ঘন্টা ১৪ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…