রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মহারাজপুর ইউনিয়নে বিএনপির দ্বি-বার্ষিক কর্মী সম্মেলন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে মহারাজপুর ইউনিয়ন পরিষদ এলাকার একটি আমবাগানে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

মহারাজপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কেতাবুল ইসলাম টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন— জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া।

প্রধান বক্তা ছিলেন— জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম। সম্মেলন সঞ্চালনা করেন মহারাজপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আলী হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন— সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম ও সদস্য সচিব জহিরুল হক বুলু বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক গোলাম সারোয়ার, গোমস্তাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নূরুল ইসলাম সেন্টু, জেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক ফারুক হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বিগত আওয়ামী লীগ সরকারের কড়া সমালোচনা করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে আন্দোলন-সংগ্রামে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৪ ঘন্টা ৬ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…