শনিবার, ৭ই ভাদ্র ১৪৩৩, ২২শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে স্কাউটসের ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত


গোমস্তাপুর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাংলাদেশ স্কাউটস্ গোমস্তাপুর উপজেলা স্কাউটসের ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) বাংলাদেশ স্কাউটস্ গোমস্তাপুর উপজেলা স্কাউটসের আয়োজনে সকাল ১০ টায় রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এই কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়।

সভায় কৃষ্ণ চন্দ্র, সহকারী কমিশনার (ভূমি) গোমস্তাপুর এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও এডহক কমিটির সদস্য সচিব মুসহাক আলি, উপজেলা শিক্ষা অফিসার ও এডহক কমিটির সদস্য ইসহাক আলি, রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জাকির হোসেন, মফিজ আহমেদ নাদিম, এডহক কমিটির সদস্য ও সহকারী শিক্ষক, তোজাম্মেল হোসেন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, শামীম আখতার, এডহক কমিটির সদস্য ও সহকারী শিক্ষক, প্রসাদপুর কামিল মাদ্রাসা, রাজিয়া সুলতানা, এডহক কমিটির সদস্য ও সহকারী শিক্ষক, মধ্য আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

গোমস্তাপুর উপজেলার প্রাথমিক , মাধ্যমিক ও মাদ্রাসার প্রধান শিক্ষক সহ ক্লাব ও স্কাউট লিডারদের কণ্ঠ ভোটে আগামী তিন বছরের জন্য কমিটি গঠন করা হয়। পদাধিকার বলে সভাপতি উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম, সম্পাদক নির্বাচিত হন চৌডালা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় স্কাউট লিডার আবু মাসুদ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…