রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

‘আদিবাসী’ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

“এনসিটিবি কর্তৃক আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতি বাতিল ও ১৫ জানুয়ারি ঢাকায় আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলা, ভূমিকে কেন্দ্র করে উত্তরবঙ্গের জেলাগুলোতে আদিবাসীদের ওপর চলমান জবরদখল ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল” করেছেন চাঁপাইনবাবগঞ্জের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনসাধারণ।

গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন তারা।

‘জেলা আদিবাসী ফোরাম’র সভাপতি কর্নেলিউস মুরমুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন— ‘উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম’র কেন্দ্রীয় কমিটির সভাপতি হিংগু মুরমু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রভাত টুডু। এছাড়াও বক্তব্য দেন— প্রদীপ হেমব্রম, হিন্দু-বৌদ্ধ-ঐক্য পরিষদের সঞ্জীব সাহা, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটাজঈ, ‘আদিবাসী মুক্তি মোর্চা’র সভাপতি বিশ্বনাথ মাহাতো, রাজোয়াড় নেত্রী কুটিলা রাজোয়াড়, জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা বঙ্গপাল সরদার, কোল সম্প্রদায়ের নেত্রী রুমালী হাঁসদা, ‘উত্তরবঙ্গ আদিবাসী ফোরামে’র যুব সম্পাদিকা মণিকা সরেণ।

বক্তারা বলেন— তারা ‘আদিবাসী’ হিসেইে বসবাস করতে চান অন্য কোনো পরিচয়ে নয়। কাজেই এনসিটিবিসহ সকল ক্ষেত্রে তাদের পরিচয় ‘আদিবাসী’ রাখতে হবে। তারা বলেন— চাঁপাইনবাবগঞ্জসহ দেশের উত্তরাঞ্চলের ‘আদিবাসী’দের ওপর জবরদখল করা হচ্ছে, তাদের ভূমি দখল করা হচ্ছে, তাদের ওপর নির্যাতন করা হচ্ছে। এইসব জুলুম নির্যাতন বন্ধ করতে হবে। তা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

দাবি মেনে নেয়ার জন্য বর্তমান সরকারসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান বক্তারা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৪ ঘন্টা ৫ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…