সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

‘এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই’- এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এবং জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২৪-২৫ এর উদ্বোধন করা হয়েছে।

গতকাল রবিবার সকালে পুরাতন স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন- জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবুল কালাম সাহিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তরিকুল ইসলাম।

এসময় সকল উপজেলা নির্বাহী অফিসার, ক্রীড়া কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকগণ উপস্থিত ছিলেন।এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার।

অন্যদিকে আগামী ২২ জানুয়ারি থেকে অনূর্ধ্ব-১৭ (বালক-বালিকা) খেলা শুরু হবে। এতে ৫ উপজেলা ও এক পৌরসভাসহ বালক-বালিকাদের ৬টি করে ১২টি দল অংশগ্রহণ করবে।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে এই টুর্নামেন্টের আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাস্তবায়ন করছে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস।আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…