সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এই কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। তিনি তার বক্তব্যে জিয়ার রহমানকে বহুদলীয় গণতন্ত্রের প্রবত্তক উল্লেখ করেন। তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন।

অন্য বক্তারা বলেন- জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলেই দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু জিয়াউর রহমানকে মূল্যায়ন করা হয়নি। তারা বলেন- আওয়ামী লীগ বাকশাল কায়েম করে মানুষের গণতন্ত্র হরণ করেছিল আর জিয়াউর রহমান ক্ষমতায় এসে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। তারা আরো বলেন, গত সাড়ে ১৫ বছর শেখ হাসিনা ফ্যাসিবাদ কায়েম করে জুলুম-নির্যাতন করেছেন, বিএনপি নেতাকর্মীদের জেলে পাঠিয়েছেন। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পরাজয় হয়েছে, শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছেন। এ সময় বক্তারা শহীদ রাষ্ট্রপতির আদর্শে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ রফিকুল ইসলাম (চাইনিজ রফিক), সদর উপজেলা বিএনপির সদস্য সচিব জহিরুল হক বুলু বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, নাচোল উপজেলা বিএনপির সভাপতি এম মজিদুল হক ও সাধারণ সম্পাদক আবু তাহের খোকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক মো. সারোয়ার জাহান। অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন ও যুগ্ম আহ্বায়ক হাসান ইমতিয়াজ, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইউসুফ রাজা।

আলোচনা শেষে দোয়া করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…