সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বটতলাহাটে প্লাস্টিক ব্যাগ ব্যবহার করায় মোবাইল কোর্টের অভিযানে চাল মিলকে জরিমানা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে একটি চাল মিলে পাটের ব্যাগ ব্যবহার না করে চালের বস্তায় প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল সোমবার মোবাইল কোর্টের বিচারক জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা ইয়াসমিন এই দণ্ড প্রদান করেন।

মোবাইল কোর্টে থাকা চাঁপাইনবাবগঞ্জ জেলা পাট উন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) অজিত কুমার রায় জানান, আজ সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা ইয়াসমিনের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বটতলাহাট পোল্লাডাঙ্গা এলাকার অ্যারোমেটিক রাইস মিলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন দেখা যায়, চালের বস্তায় পাটের তৈরি ব্যাগ ব্যবহার না করে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা হয়েছে। যা আইনের লংঘন। তাই পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর আওতায় মিলটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্টে সদর থানার এসআই আব্দুল হাইসহ পুলিশের একটি টিম অংশ নেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…