সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

সীমান্তে কৃষক ছাড়া শূন্যরেখায় সবার প্রবেশ নিষেধ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের শূন্যরেখার ১৫০ গজের মধ্যে কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। সীমান্তের যে কোনো সমস্যা বিজিবি-বিএসএফের মধ্যে সমন্বিতভাবে সমাধান করা হবে। এছাড়া দুই দেশের কোনো মিডিয়া সীমান্ত সম্পর্কিত অপপ্রচার ছড়াতে পারবে না।

বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোনামসজিদ বিওপির সম্মেলন কক্ষে সেক্টর কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।


৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, বৈঠকে চারটি সিদ্ধান্ত হয়েছে। এগুলো হলো- সীমান্তের শূন্যরেখার ১৫০ গজের মধ্যে বাংলাদেশি ও ভারতীয় কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবেন না, সীমান্তে সংক্রান্ত যে কোনো সমস্যা বিজিবি এবং বিএসএফের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। দুই দেশের মিডিয়া সীমান্ত সম্পর্কিত যে কোনো ধরনের অপপ্রচার কিংবা গুজব ছড়াতে পারবে না, স্থানীয় জনগণকে অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান থেকে বিরত থাকতে হবে।

বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন রাজশাহী বিভাগীয় সেক্টর কমান্ডার কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ। আর বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ডিআইজি অরুণ কুমার গৌতম মালদা সেক্টর।

এসময় উপস্থিত ছিলেন, ৫৯ বিজিবির লে. কর্নেল গোলাম কিবরিয়া ও বিএসএফের পক্ষে ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক সুরজ সিংসহ অন্যরা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…