সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা দারিদ্র্য বিমোচন সংস্থার উদ্যোগে কম্বল বিতরণ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদরের পৌর এলাকার হুজরাপুরে শীতার্তদের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করেছে মহানন্দা দারিদ্র্য বিমোচন সংস্থা। গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) বিকাল ৪টায় জেলা শহরের হুজরাপুর মোড়স্থ শ্রী কালী মন্দির সংলগ্নে মহানন্দা দারিদ্র বিমোচন সংস্থার সম্মেলন কক্ষে শীতার্ত, দারিদ্র, হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন, মহানন্দা দারিদ্র্য বিমোচন সংস্থার সভাপতি শ্রী জিতোন চৌধুরী ও শ্রী শুব্রত সাহা, সংস্থাটির প্রতিষ্ঠাতা পরিচালক পলাশ চৌধুরী ও অমিত সাহা গৌরাঙ্গ, সংস্থাটির হিসাব রক্ষক শ্রী চন্দ্র কর্মকার, প্রচার সম্পাদক শ্রী রুদ্র সাহা, সাধারণ সদস্য চিরঞ্জিত, গৌউর, সনঞ্জিত, আওয়ালসহ অন্যান্য সদস্যবৃন্দ।

এই সময় বক্তব্য রাখেন সংস্থাটির সভাপতি শ্রী জিতোন চৌধুরী।

তিনি বলেন, আমরা আজ ১০০ টি কম্বল বিতরণ করেছি। এছাড়া আমরা প্রতিদিন রাতে বাস্তহীন ও পথচারীদের মাঝে কম্বল বিতরণ করে আসছি, আমাদের এই সেচ্ছাসেবী সংগঠনের একটি দল রাত ১০-১১ টার সময় শহর ও ইউনিয়নের বিভিন্ন প্রান্তে রাস্তার পাশে দারিদ্রদের মাঝে কম্বল বিতরণ করছি। আমাদের এই কাজের একটাই লক্ষ্য আমাদের আশে পাশে যারা ছিন্নমূল মানুষ রয়েছে তাদের পাশে দাঁড়ানো। এই শীতে তাদের শীত নিবারণের জন্য তাদের কম্বল বিতরণ করাই আমার একমাত্র উদ্দেশ্য।

তিনি আরো বলেন, এই সংস্থাটি অরাজনৈতিক ও একটি সেচ্ছাসেবী একটি সংগঠন । সুতরাং এই সংগঠনটিকে সামনে এগিয়ে নিয়ে যাবার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি।

এই সময় আরো বক্তব্য রাখেন সংস্থাটির হিসাব রক্ষক শ্রী চন্দ্র কর্মকার। তিনি বলেন, আমাদের এই সংগঠনটির অতীতের কর্মসূচিগুলো আপনারা দেখেছেন, সেখানে জগন্নাথ দেবের রথ যাত্রায় লেবু জল বিতরণ, ঈদুল আযাহা উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ, বাল্যবিবাহ প্রতিরোধ, বৃক্ষরোপন কর্মসূচি পালন, গরীব ও অসহায় পরিবারের অন্তষ্টিক্রিয়াতে (মৃতদেহর শেষকার্য) অর্থ প্রদান ও আদ্য-শ্রাদ্ধে সার্বিকভাবে সহায়তা করেছি। এছাড়াও শিশু পরিবারের (এতিম) সদস্যদের মাঝে সেলায় মেশিন বিতরণ কর্মসূচি পালন করেছি। আমরা সামনেও আপনাদের সহযোগিতার মাধ্যমে একদিন আমাদের এই সমাজের অসচ্ছলতা বিমোচন করতে পারবো।

পরে তারা বক্তব্যে শেষে কম্বল বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি করেন

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…