সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার মাদক মামলায় যাবজ্জীবন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় মো. নজরুল ইসলাম ওরফে সুজন( ৩৯) নামের স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

গতকাল রবিবার বিকেল ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির অনুপস্থিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডিত সুজন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বালুবাগান মহল্লার মো. ইব্রাহিমের ছেলে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক। 

মামলার বরাদ দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আব্দুল ওদুদ জানান, ২০২১ সালের ২৬ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে বালুবাগান মহল্লায় মো. নজরুল ইসলাম সুজন বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়। এসময় তার শোবার ঘর থেকে ৬শ নেশা জাতীয় মাদকদ্রব্য (বুপ্রেনরফিন ইঞ্জেকশন)সহ  সুজনকে আটক করা হয়। এ ব্যাপারে সংস্থাটির পরিদর্শক  ইলিয়াস হোসেন তালুকদার বাদী হয়ে সদর থানায় ওইদিনই মামলা দায়ের করেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের  এসআই আসাদুর রহমান মো. নজরুল ইসলাম সুজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে এই দণ্ডাদেশ প্রদান করেন আদালত।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…