সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ ক্লাব (টাউন ক্লাব) চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হলেও তাৎক্ষণিকভাবে কমিটি ঘোষণা করা হয়নি। নেতৃবৃন্দ জানিয়েছেন, সদস্যদের ভোটের মাধ্যমে পরবর্তী সময়ে কমিটি গঠন করা হবে।

পৌর বিএনপির আহ্বায়ক সারোয়ার জাহানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত।

গতকাল সকাল ১১টায় জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন, দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব এ.এইচ.এম. জামাল বাচ্চুর সঞ্চালনায় সম্মেলনের প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া জাকা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম চাইনিজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু, যুগ্ম আহ্বায়ক কামরুল আরেফিন বুলু, জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইউসুফ রাজা, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফারুক হোসেন এবং যুগ্ম আহ্বায়ক মো. হাসান ইমতিয়াজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্মেলনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন এবং আগামী দিনে রাজপথের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…