রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বারঘরিয়া ইউনিয়নে তারুণ্যের উৎসব ও স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নে তারুণ্যের উৎসব-২০২৫ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বারঘরিয়া ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বারঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুন-অর-রশিদের সভাপতিত্বে আলোচনায় বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক নাকিব হাসান তরফদার।

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে নাকিব হাসান তরফদার বলেন, “তারুণ্য আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি। সঠিক দিকনির্দেশনা ও সহযোগিতা পেলে তারা দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে সক্ষম।” তিনি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থায় তরুণদের সম্পৃক্ততা বাড়াতে হবে। স্মার্ট সেবা প্রদান এবং উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের অংশগ্রহণ সময়ের দাবি।

বারঘরিয়া ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ বলেন, “আমাদের ইউনিয়নের তরুণরা শুধু বারঘরিয়া নয়, পুরো দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে আমরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারি।” তিনি বলেন, স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে পরিষেবাগুলো আরো সহজ ও আধুনিক করতে চাই।


সভায় আরো বক্তব্য দেন- ইউপি সদস্য তাসিকুল ইসলাম, মহিলা সংরক্ষিত আসনের সদস্য মোসা. সুলেখা বেগম, মনোনীত প্রতিনিধি মো. শহিদুল ইসলাম রেজা, উপসহকারী কৃষি কর্মকর্তা নূরজাহান খাতুন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মো. হাসান হাফিজুর রহমান ও ইউপি হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর মো. আল আমীন।

সভায় ইউনিয়ন পরিষদের কর্মচারী, ইউপি সদস্যবৃন্দ এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

আলোচনা সভা শেষে উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে বারঘরিয়া ইউনিয়ন পরিষদের সুবিধাভোগীদের মধ্যে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১২ ঘন্টা ৪৩ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…