রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে কিশোর অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে কিশোর অপরাধ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।

গতকাল বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ আয়োজিত ‘কিশোর অপরাধ প্রতিরোধে এবং মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতামূলক সভা’য় তিনি এ আহ্বান জানান।

আক্তার জামীল বলেন- আমাদের নিজের ওপর অর্পিত দায়িত্বটা সঠিকভাবে পালন করতে হবে, যে যার অবস্থান থেকে কিশোর অপরাধ ও মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, উপজেলা শিক্ষা অফিসার মো. মাহমুদুজ্জামান, সদর থানার সেকেন্ড অফিসার মো. কবির হোসেন, শেহালা যগদীশ রায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বেগম লাকি। সভা সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মনিরা রহমান।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ ঘন্টা ১০ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…