শনিবার, ৭ই ভাদ্র ১৪৩৩, ২২শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

তারুণ্যের উৎসব উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে পিঠা মেলা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে এই পিঠা মেলার আয়োজন বলে জানানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে সোমবার দিনভর চলা এই পিঠা মেলায় কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন অতিথি ও দর্শনার্থীদের আগমনে মেলাজুড়ে দেখা যায় উপচেপড়া ভিড়।

পিঠা উৎসবে অংশ নেয়া কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তাদের তৈরিকৃত প্রায় শতাধিক রকমের বাহারি পিঠা স্টলে প্রদর্শন করেন। পিঠা উৎসবকে আরো প্রাণবন্ত করে তুলতে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

কলেজ অধ্যক্ষ ড. বিপ্লব কুমার মজুমদার বলেন, পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমেরর অংশ হিসেবেই এ পিঠা উৎসবের আয়োজন। এর মধ্য দিয়ে বাঙালির হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরে আসবে। শিক্ষার্থীরাও বিভিন্ন ধরনের পিঠার সঙ্গে নিজেদেরকে পরিচিত করতে পারবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, জেলা জামায়াতের আমির মাওলানা আবুজার গিফারী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সাইদুর রহমান, সিটি কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকী নয়ন, শাহ নেয়ামতুল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুজ্জামান, অবসরপ্রাপ্ত শিক্ষক শাহ্ আলমসহ বিশিষ্ট ব্যক্তিরা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…