রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোহালবাড়ী-খালঘাট খেয়াঘাটে টোল কমানোর দাবিতে মানববন্ধন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে গোহালবাড়ী-খালঘাট খেয়াঘাট পারাপারের টোল কমানো ও পূর্বের টোল বহাল রাখার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের টোল মওকুফ করারও দাবি করেন তারা।

সোমবার সকালে প্রথমে গোহালবাড়ী খেয়াঘাট এলাকায় এবং পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন করেন তারা। বালিয়াডাঙ্গা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলাশহরের প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনে মিলিত হয়।

ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন- বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য মেহদী হাসান, জাবালুন নূর আল জামিয়াতুল ইসলামিয়া মাদরাসার সহকারী শিক্ষক মো. আব্দুল্লাহ, স্থানীয় ব্যক্তি তফিজুল ইসলাম, আব্দুল মালেক, শিক্ষার্থী নাফিসা খাতুন।

মানববন্ধনে বক্তারা বলেন, “চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদুপুর, গোহালবাড়ী, দুর্গাপুর, শিমুলতলা ও রামজীবনপুর গ্রামের কয়েক হাজার বাসিন্দা দৈনন্দিন জীবিকা নির্বাহ ও প্রয়োজনীয় কাজের জন্য গোহালবাড়ী (খালঘাট) খেয়াঘাট দিয়ে পারাপার হয়ে থাকেন। এছাড়াও শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত এই ৫ গ্রামের কয়েকশ শিক্ষার্থী এই খেয়াঘাট পার হয়ে দিনে কয়েকবার শহরে যাতায়াত করে। এই ঘাট ব্যবহারে প্রতিবার ২ টাকা হারে নির্ধারণ থাকলেও বিগত আওয়ামী সরকারের আমলে টোল বৃদ্ধি করে ৫ টাকা করা হয়, যা শিক্ষার্থী তো বটেই সাধারণ জনগণের জন্যও কষ্টসাধ্য।” আর তাই নতুন বছরে খেয়াঘাট টেন্ডারের ডাক হওয়ার আগেই সাধারণ ছাত্র-ছাত্রী ও গ্রামবাসীর খেয়া পারাপারের কথা বিবেচনা করে গোহালবাড়ী-খালঘাট খেয়াঘাটের পূর্বের ২ টাকা টোলহার পুনর্বহালের দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন তারা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ ঘন্টা ১০ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…