সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

১৩ দিন পর যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে নিহত মো. বারিকুলের মরদেহ ১৩ দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সোনামসজিদ সীমান্তের শুন্যরেখায় মরদেহটি হস্তান্তর করা হয়। এসময় বিজিবি, বিএসএফ, পুলিশ ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিহত বারিকুল উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামো জগন্নাথপুর গ্রামের সেতাউর রহমানের ছেলে।

শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান আলী বলেন, মরদেহটি ভারতের সুতি থানার একটি হাসপাতালের মর্গে ছিল। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন আছে।

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ জানান, কীভাবে বারিকুল নিহত হয়েছেন তা জানা নেই। তবে ভারত সীমান্তের দুই কিলোমিটার ভেতরে তার লাশ পাওয়া যায়। বিএসএফ আজকে মরদেহ ফেরত দিয়েছে।

এর আগে ৭ ফেব্রুয়ারি শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর-ফতেপুর সীমান্তে ওই কৃষকের মরদেহ নিয়ে যায় বিএসএফ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…