রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


গোমস্তাপুর প্রতিনিধি

 চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

একুশের প্রথম প্রহরে (দিবাগত রাত ১২টা ১ মিনিট) রহনপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহিদ দিবসের কার্যক্রম শুরু হয়। শুরুতেই শহিদ মিনানের শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম অনন্যা সহ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ আব্দুল হামিদ, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুসহাক আলি, উপজেলা শিক্ষা অফিসার ইসাহাক আলি, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আজিজুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার রাইসুল ইসলাম ও বিভিন্ন দপ্তরে দপ্তর প্রধানগণ, গোমস্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বীর মুক্তিযোদ্ধাগণ গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ খাইরুল বাশার, রহনপুর পৌরসভা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দল ও বিভিন শিক্ষা প্রতিষ্ঠান শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন।

শ্রদ্ধা জ্ঞাপনের পর এক নীরবতা পালন ও শহীদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।

পরে সকাল ১০ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম অনন্যা'র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় অমর একুশের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন গোমস্তাপুর সোলেমান মিয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক (বাংলা বিভাগ) আব্দুর রাকিব। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুসহাক আলি, উপজেলা শিক্ষা অফিসার ইসাহাক আলি, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম প্রমুখ।

আলোচনা শেষে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।

এর আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সংগীত শিল্পীদের অংশগ্রহণে ভাষার গান, কবিতা আবৃতি ও ভাষার গানে মনমুগ্ধকর নৃত্য পরিবেশন করা হয়। দিনব্যাপী এই আয়োজনে বীর মুক্তিযোদ্ধা, সুধীজন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, স্থানীয় গণমাধ্যম কর্মী সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায় যে, উপজেলার বিভিন্ন কলেজ, মাদ্রাসা, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়েও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৯ ঘন্টা ৫০ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…