শনিবার, ৭ই ভাদ্র ১৪৩৩, ২২শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

দুপুরে আজহারীর বয়ান, রাত থেকে মাঠে অপেক্ষায় শত শত মুসল্লি


নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে বয়ান করবেন জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী। শনিবার (২২ ফেব্রুয়ারি) জোহরের নামাজ শেষে তিনি জেলার মহারাজপুর ইউনিয়নের ঘোড়া স্ট্যান্ডের পাশের আমবাগান মাঠে বয়ান করবেন। তাই শুক্রবার দিবাগত রাত থেকেই মাঠে অপেক্ষা করছেন শত শত মুসল্লি।

শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর ইউনিয়নের ঘোড়া স্ট্যান্ডের পাশের আম বাগান মাঠে গিয়ে দেখা যায়, রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট, গোমস্তাপুর, ভোলাহাট, বাঘাসহ বিভিন্ন এলাকার মানুষ মাঠে এসে বয়ান শোনার জন্য অপেক্ষা করছেন। এমনকি রাতের খাওয়া-দাওয়াও সেরেছেন এখানেই।


গোমস্তাপুর উপজেলার বাসিন্দা তামান্না ইসলাম বলেন, ড. মিজানুর রহমান আজহারী আসবেন শুনে রানিহাটি এলাকায় আমার আত্মীয়র বাড়িতে এসেছি।

মাহফিলের সভাপতি মাওলানা আবুজার গিফারী বলেন, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে মাহফিলের মাঠগুলোতে। আমরা প্রায় ১৪ লাখ মানুষের বসার ব্যবস্থা করেছি।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে পুলিশ বাহিনী। যানজট নিরসনে ট্রাফিক পুলিশ কাজ করবে এবং জননিরাপত্তায় পুলিশের সদস্যরা নিয়োজিত থাকবে। জেলা পুলিশের পক্ষ থেকে প্রায় ৬৫০ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…