রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জের দক্ষিণ শহরে চালককে অজ্ঞান করে অটো ছিনতাই


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে মনিরুল ইসলাম (৪৫) নামে এক অটো চালককে অজ্ঞান করে একটি অটো ছিনতাই করেছে দূর্বৃত্তরা।

গত ১০ ফেব্রুয়ারি দুপুরে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের দক্ষিন শহরে এ ঘটনা ঘটে। মনিরুল ইসলাম সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের চক ঝগড়ু গ্রামের মৃত মেশের আলীর ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মনিরুল ইসলামের ৩ চাকা বিশিষ্ট অটোরিক্সা টি গত ১০ ফেব্রুয়ারি সকালে জেলা শহরের আম গবেষনা কেন্দ্রের সামনে অজ্ঞাত ব্যক্তি নিজেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়ীর ড্রাইভার পরিচয়ে আতাহার বাংলা মদের ভাটি এলাকায় ভাড়া নিয়ে যান। কিছুক্ষন অবস্থান করার পর আমনুরা নিয়ে যান। সেখানে অটো চালকের অনুমতি ছাড়া বাংলা মদ নিয়ে দক্ষিন শহরের পার্কের সামনে ঐ অজ্ঞাত ব্যক্তি নিজে বাংলা মদ-পান করে। এসময় অটো চালক কে গরুর মাংস ও সিগারেট খেতে দেন। খাওয়ার পর অটো চালক জ্ঞান হারিয়ে ফেলেন। বিকেলে জ্ঞান ফিরার পর দেখতে পান তার ৩ চাকা বিশিষ্ট অটোরিক্সা টি পাশে নেই। অনেক খোঁজা খুঁজি করেও পাওয়া যায়নি। এরপর সদর মডেল থানায় এসে অভিযোগ দায়ের করেন। ঘটনার ১২ দিন পেরিয়ে গেলেও অটোরিকশা টি উদ্ধার করা সম্ভব হয়নি।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রইচ উদ্দীন মুঠোফোনে জানান থানায় অভিযোগ দিয়ে থাকে তাহলে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৯ ঘন্টা ৫০ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…