রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে গ্রামআদালত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৪নং বারঘরিয়া ইউনিয়ন পরিষদে গ্রামআদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাংলাদেশ গ্রামআদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় রবিবার সকালে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. হাসান হাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুন-অর-রশিদ। সভা পরিচালনা ও ভিডিও প্রদর্শন করেন ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত সমন্বয়কারী মো. নুরুজ্জামান।

প্রধান অতিথি মো. হারুন-অর-রশিদ বলেন, “গ্রাম আদালত সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার অন্যতম মাধ্যম। স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির মাধ্যমে জনগণকে হয়রানি ও সময়ের অপচয় থেকে রক্ষা করা আমাদের লক্ষ্য। গ্রাম আদালতকে আরো কার্যকর ও জনবান্ধব করতে হলে জনগণের সচেতনতা বৃদ্ধি করতে হবে। আজকের সভার মাধ্যমে আমরা সেই সচেতনতা তৈরির চেষ্টা করছি।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বারঘরিয়া ইউনিয়ন পরিষদের পেশকার মো. আল আমীন, ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ, তাসিকুল ইসলাম, আব্দুল মালেক, আফজাল হোসেন, সবুজ মিঞা, সেমাজুল ইসলাম, সুলেখা বেগম ও নাসরিন বেগম পপি।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সমাজসেবক, এনজিও প্রতিনিধি, গৃহিণী, কৃষক, সর্বস্তরের জনগণ ও গ্রামপুলিশের সদস্যরা সভায় অংশ নেন।

অনুষ্ঠানে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে স্থানীয় জনগণকে সচেতন করা, আইনগত জ্ঞান বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির গুরুত্ব তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের কার্যকারিতা নিয়ে মতবিনিময় করেন এবং এই কার্যক্রম আরো গতিশীল ও জনবান্ধব করার আহ্বান জানান বক্তারা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৯ ঘন্টা ৪৮ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…