রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জের পলশায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে উচ্চ ফলনশীল জাতের সরিষা চাষ প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার জেলার সদর উপজেলার পলশায় আরএমটিপি প্রকল্পের আওতায় এই মাঠ দিবস উদ্যাপন করা হয়।

মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য দেন- সদর উপজেলা কৃষি অফিসার সুনাইন বিন জামান। সভাপতিত্ব করেন  সহকারী পরিচারক ও আরএমটিপি প্রকল্পের ফোকাল পার্সন ফারুক আহমেদ।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন- সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনিসুল হক মাহমুদ, কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক সাজেদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্মার্ট প্রকল্পের টেকনিক্যাল অফিসার রিফাত আমিন হিরা।

এসময় আঞ্চলিক ব্যবস্থাপক ইমরান আলী, ইউনিট-১’র ব্যবস্থাপক ওজিউর রহমান, স্মার্ট প্রকল্পের পরিবেশ কর্মকর্তা ইকবাল মাহমুদ, অফিসার শাহরিয়ার শিমুল, সহকারী কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান ও সিফাত উল্লাহ উপস্থিত ছিলেন।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সরিষার নিরাপদ ভোজ্য তেল উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় এই মাঠ দিবসের আয়োজন করে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৯ ঘন্টা ৪৮ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…