রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

আজহারীর মাহফিলে চুরির অভিযোগে ৮ নারী গ্রেফতার


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলে স্বর্ণালংকার চুরির অভিযোগে আট নারীকে আটক করেছে পুলিশ।

গত শনিবার সন্ধ্যায় সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ঘোড়া স্ট্যান্ডের পাশের তাফসির মাহফিল মাঠের আশপাশ থেকে তাদের আটক করা হয়। তবে আটকদের নাম-ঠিকানা জানা যায়নি।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো. রইস উদ্দীন রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

সদর উপজেলার লালাপাড়ার একটি আম বাগানে এ তাফসির মাহফিলের আয়োজন করা হয়। এ মাহফিলের আয়োজন করে জাবালুন নুর ফাউন্ডেশন। এতে কয়েক লাখ মানুষের সমাগম হয়।

পাবনা থেকে তাফসির শুনতে এসেছিলেন নাজমা বেগম। তিনি বলেন, ‌‌আমি বসে বয়ান শুনছিলাম। এসময় ৮-১০ নারী হঠাৎ আমার শরীরের ওপর ঝাঁপিয়ে পড়ে। উঠে দেখি আমার গলার ১ ভরি ওজনের স্বর্ণালংকার নেই।

ওসি মো. রইস উদ্দীন বলেন, মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলে নারীদের বসার স্থান থেকে ৮ নারীকে আটক করা হয়েছে। এরা নারীদের গহনা চুরি ও চুরির চেষ্টা করছিলেন।

মাহফিলের স্বেচ্ছাসেবকরা ওই নারীদের ধরে পুলিশের কাছে সোপর্দ করে। এদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে নয়। বিভিন্ন জেলা থেকে তাফসির মাহফিলে এসেছিলেন তারা। এছাড়া বাইসাইকেলে লোহার রড বহনের দায়ে আরও এক কিশোরকে ধরে পুলিশে দেয় স্বেচ্ছাসেবকরা।

ওসি বলেন, রাত সাড়ে ৮ টা পর্যন্ত আটকদের বিরুদ্ধে কেউ থানায় মামলা বা অভিযোগ দাখিল করেনি। মামলা বা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও ৫১টি মোবাইল খোয়া যাওয়ায় ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় ১৩ চুরির অভিযোগ পড়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৯ ঘন্টা ৪৮ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…