শনিবার, ৭ই ভাদ্র ১৪৩৩, ২২শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে কেঁচো সার উদ্বুদ্ধকরণে কৃষক প্রশিক্ষণ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) ক্ষুদ্র উদ্যোক্তা ও কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিনা উপকেন্দ্র ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ এবং বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে এ কৃষক প্রশিক্ষনের আয়োজন করা হয়।

বিনা উপকেন্দ্রের হলরুমে প্রতিষ্ঠানটির এসএসও ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোঃ আজাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ভার্চুয়ালি বক্তব্য রাখেন- বিনা মহাপরিচালক ড. মোঃ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিনা ময়মনসিংহ’র প্রধান গবেষক (ভার্মিকম্পোস্ট) ড. মোঃ আজিজুল হক, ভার্চুয়ালি বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিনা’র কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের পিএসও ও প্রকল্প পরিচালক ড. মোঃ মাহববুুল আলম তরফদার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিনা ময়মনসিংহ মৃত্তিকা বিজ্ঞান বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা কামরুন নাহার, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার মোঃ সুনাইন বিন জামান প্রমুখ।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ড. মোঃ আজিজুল হক বলেন, জেলার বিভিন্নস্থানে পরিবেশবান্ধব কেঁচো সার (ভার্মিকম্পোস্ট) উৎপাদনে কৃষকদেরকে উদ্বুদ্ধকরণের কারণে আরও নতুন নতুন কৃষি উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে। তাদের কারণে নতুন উদ্যোক্তারাও লাভবান হচ্ছে। ভার্মিকম্পোস্ট সার প্রাকৃতিকভাবে খুবই নিরাপদ। এটি ব্যবহার করলে মাটির স্বাস্থ্য ভালো থাকে। অধিক ফলন, নিরাপদ ফসল এবং সবজি উৎপন্ন হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…