রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

৬ পদে আওয়ামী লীগ প্যানেলের জয়, বিএনপি-জামায়াত পেল ৫ পদ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যানর্বাহী কমিটির নির্বাচন-২০২৫-এ বিএনপি-জামায়াত প্যানেলের চেয়ে আওয়ামী লীগপন্থীরা বেশি পদ পেয়েছেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে বিরতিহীন ভোটগ্রহণ চলে। পরে গণনা শেষে রাত সাড়ে ৮টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট তাহির জামিল চূড়ান্ত বেসরকারি ফল ঘোষণা করেন।

নির্বাচনে ভোটার ছিলেন ২২৪ জন, ২০২ জন ভোট প্রদান করেন।

এক বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি নির্বাচনে ৩টি প্যানেলে এবং একজন স্বতন্ত্রসহ ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

জানা যায়, আওয়ামী লীগ সমর্থিত প্যানেল (মনিরুল-ডলার পরিষদ) ৬টি পদ, বিএনপি-জামায়াত সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য প্যানেল ৫টি পদ এবং শুধু বিএনপি সমর্থিত চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী ঐক্য ফ্রন্ট প্রার্থীরা দুটি পদে নির্বাচিত হয়েছেন। সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি-জামায়াত সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য প্যানেলের মহম্মদ ইসাহাক। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী ঐক্য ফ্রন্টের মাহমুদুল ইসলাম কনক।

এর মধ্যে আওয়ামী প্যানেলের প্রার্থীরা সিনিয়র সহসভাপতি, সহসভাপতি, অর্থ সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্যের দুটি পদে বিজয়ী হয়েছেন। 

বিএনপি-জামায়াত সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য প্যানেল সভাপতি, সহসাধারণ সম্পাদকের একটি পদ, গ্রন্থাগার সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্যের দুটি পদে বিজয়ী হয়েছেন। এ ছাড়া এককভাবে শুধু বিএনপি সমর্থিত চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী ঐক্য ফ্রন্ট প্রার্থীরা সাধারণ সম্পাদক ও সহসাধারণ সম্পদকের একটি পদে বিজয়ী হয়েছেন।নির্বাচনে অন্য বিজয়ীরা হলেন সিনিয়র সহসভাপতি মিসেস আনজুমান আরা, সহসভাপতি সোহরাব আলী (২), সহসাধারণ সম্পাদক পদে যথাক্রমে এম. আব্দুস সালাম ও ফরিদ আহম্মেদ জনি, অর্থ সম্পাদক তরিকুল ইসলাম আজিজী, গ্রন্থাগার সম্পাদক আবুল কালাম আযাদ এবং সাংস্কৃতিক সম্পাদক তানভীর রহমান নীতু।কার্যনির্বাহী সদষ্য পদে বিজয়ী হয়েছেন যথাক্রমে মেহেদী হাসান শাওন, সাবিনা ইয়াসমিন, জাহাঙ্গীর আলম ও নাজমুস সাকিব।


মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…