সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

আগামীকাল ২৬ ফেব্রুয়ারি আস্থা প্রকল্পের গণতন্ত্র উৎসব


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আগামীকাল ২৬ ফেব্রুয়ারি বুধবার সকাল সুয়া ৯ টায় নাগরিক প্ল্যাটফর্ম ও যুব ফোরাম এর আয়োজনে এবং ডেমক্রেসি ওয়াচ এর সহযোগিতায় গণতন্ত্র উৎসব অনুষ্ঠিত হবে। গণতন্ত্র উৎসব বাস্তবায়ন উপলক্ষে মঙ্গলবার বেলেপুকুরে ডেমক্রেসি ওয়াচ এর অফিসে সকাল সাড়ে ১০ টায় গণমাধ্যম কর্মীদের সাথে প্রেস কনফারেন্স করেন নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের সদস্যরা।

প্রেস কনফারেন্সে লিখিত বক্তব্য পাঠ করেন নাগরিক প্লাটফর্ম এর সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ শাহ আলম। গণতন্ত্র উৎসব এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ডেমক্রেসিওয়াচ এর , রাজশাহী ক্লাসটার কো-অর্ডিনেটর মহিউদ্দিন মইন।

দিনব্যাপী গণতন্ত্র উৎসব অনুষ্ঠানে রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় এর সামনে থেকে সকাল ৯.১৫ মিনিটে জেলা প্রশাসক আব্দুস সামাদ এর নেতৃত্বে শোভা যাত্রা বাহির হয়ে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ করে গণতন্ত্র উৎসব উদ্বোধনী পর্ব ও আলোচনা সভা ও স্টল পরিদর্শন করবেন অতিথিরা। সকাল সাড়ে ১১ টার পরে থাকবে যুবদের শপথ,যুবদের অংশগ্রহণ কুইজ ও ক্রীড়া প্রতিযোগিতা। দুপুর ২ হতে বিকেল ৩ টা পর্যন্ত গণতন্ত্র প্রাতিষ্ঠিকরণে যুবদের ভূমিকা শির্ষক সেমিনার, বিকেল ৩ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত নতুন ভোটারদের ভোট প্রদানে উৎসাহ প্রদান এবং নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে জানানো অর্থ্যাৎ মক ভোটিং, শেষে থাকছে যুব ফোরাম সদস্যদের ও স্থানীয় ব্যান্ডের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

আয়োজকেরা গণতন্ত্র উৎসব বাস্তবায়নে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন।

প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফা মন্টু,সাধারণ সম্পাদক মো: ফয়সাল, চাঁপাই প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃজমশেদ আলী,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সহ সভাপতি শাহনেওয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম হোসেন, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…