সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষ ও চেয়ার ভাঙচুর


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সমাবেশে দুই গ্রুপের হাতাহাতি ও চেয়ার ভাঙচুরসহ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নিত্যপণ্যের দাম কমানো, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দ্রুত নির্বাচনের দাবিতে মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্কে এ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি।

সমাবেশে শিবগঞ্জ উপজেলা বিএনপির একাংশের আহ্বায়ক আশরাফুল হককে বক্তব্য দিতে না দেওয়াকে কেন্দ্র করে কেন্দ্রীয় নেতাদের সামনে তার সমর্থকরা জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলামের সাথে তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা চেয়ার ভাঙচুর করে সমাবেশ স্থলের বাইরে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় বলে অভিযোগ উঠেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকালিয়ার সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন ও বিশেষ অতিথি ছিলেন বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহীন শওকত।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি রইস উদ্দিন জানান, সমাবেশে প্রটোকল ভেঙে বক্তব্য রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এছাড়া সমাবেশের বাইরে বড় ইন্দারা মোড়ে দুটি পটকা ফুটেছে বলে শুনেছি। তবে এ ঘটনায় কেও আহত হয়নি। আর কাওকে আটকও করা হয়নি।


Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…