শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালে রোগীদের কাগজপত্র সংরক্ষণে রেকর্ড ক্লিপ ফাইল চালু


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালে চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র রোগীরা যাতে সহজে সংরক্ষণ করতে পারে সে লক্ষে রেকর্ড ক্লিপ ফাইল চালু হয়েছে। গতকাল বুধবার থেকে চক্ষু হাসপাতালে এ কার্যক্রম শুরু হয়।

বেলা ১১টায় এক রোগীর হাতে রেকর্ড ক্লিপ ফাইল তুলে দেয়ার মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় অন্ধ কল্যাণ সমিতির চাঁপাইনবাবগঞ্জ শাখার চেয়ারম্যান প্রকৌশলী একেএম খাদেমুল ইসলাম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা অন্ধ কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ মো. ইকবাল হোসেন, হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. ইমরান জাভেদ, প্রশাসনিক কর্মকর্তা মো. ইউসুফ আলী, সুপারভাইজার মনিরুল ইসলাম সেলিমসহ আরো অনেকে।

চেয়ারম্যান একেএম খাদেমুল ইসলাম জানান, মাত্র ১০০ টাকাতে চাঁপাইনবাবগঞ্জের মানুষকে চক্ষু সেবা দেয়া হয় এই হাসপাতাল থেকে। এই টাকার মধ্যে দুটি পরীক্ষা-নিরীক্ষাসহ চিকিৎসক দেখানো হয়। তিনি বলেন, এর আগে পরীক্ষা-নিরীক্ষার কাগজ ও চিকিৎসাপত্র রোগীদের হাতে ধরিয়ে দেয়া হতো। কিন্তু বেশিরভাগ রোগী সেগুলো ফাইল না করার কারণে হারিয়ে ফেলেন এবং পরবর্তীতে সঙ্গে নিয়ে আসতে পারতেন না। সেই জায়গা থেকে ব্যবস্থাপত্রসহ আনুষঙ্গিক কাগজপত্র রোগীরা যাতে সহজে সংরক্ষণ করতে পারে, সেজন্য রেকর্ড ক্লিপ ফাইল চালু করা হলো।

চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা খাদেমুল ইসলাম আরো বলেন, এই হাসপাতালে গড়ে প্রতিদিন আড়াই শতাধিক রোগী চক্ষু সেবা নিয়ে থাকেন। হাসপাতালে সেবার মান বৃদ্ধিসহ আধুনিক চিকিৎসার জন্য নতুন নতুন উদ্যোগ নেয়া হচ্ছে। উদ্যোগের অংশ হিসেবে এরই মধ্যে দুই বছরব্যাপী প্রায় আড়াই হাজার দুস্থ ও গরিব রোগীর সম্পূর্ণ বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য এরই মধ্যে দৃষ্টি উন্নয়ন সংস্থার সঙ্গে অন্ধ কল্যাণ সমিতির চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সাধারণ মানুষকে অবহিত করতে এরই মধ্যে মসজিদে মসজিদে চিঠি দেয়া হয়েছে। শিগগিরই এর কার্যক্রম শুরু হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৮ ঘন্টা ৩৭ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…