শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে উদ্ভাবনী ধারণা উপস্থাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- এই প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে উদ্ভাবনী ধারণা উপস্থাপন আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে ও সদর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে গতকাল বুধবার দুপুর ১টায় উপজেলা পরিষদের হলরুমে এ উদ্ভাবনী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) মো. রেজাউল আলম সরকার। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।

বিশেষ অতিথি ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তরিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষা শুধু চাকরি পাওয়ার জন্য নয়। শিক্ষা বহুমুখী জ্ঞান অর্জন করার জন্য। অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদেরকে বহুমুখী শিক্ষায় শিক্ষিত হতে হবে, পাশাপাশি কারিগরি ও এরকম নতুন কিছু উদ্ভাবনী আবিষ্কার করতে হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৮ ঘন্টা ৩৬ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…