শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে মাহে রমজানকে স্বাগত জানিয়ে ছাত্রশিবিরের র‌্যালি


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরে ইসলামী ছাত্রশিবির শহর শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার বিকাল সাড়ে ৩টায় র‌্যালিটি শহরের আরামবাগ মোড় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড়ইন্দারা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

র‌্যালি থেকে মাহে রমজানের পবিত্রতা রক্ষা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ, দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ, সিনেমা হল বন্ধসহ অশ্লীল কার্যক্রম বন্ধের দাবি জানানো হয়।

র‌্যালি শেষে শহর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে আরো উপস্থিত ছিলেন, শহর শাখার সেক্রেটারি ইউসুফ আল গালিব, দপ্তর সম্পাদক মো. ইকবালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

চাঁপাইনবাবগঞ্জ শহর শিবিরের সভাপতি মো. আব্দুল আজিজ বলেন, বিগত ১৪ বছর ধরে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। অতি শীঘ্রই তাকে মুক্তি দিতে হবে। রমজানের পবিত্রতা রক্ষায় সকলকে একসাথে কাজ করতে হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৮ ঘন্টা ২৭ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…