সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রশাসন ক্যাডার কর্তৃক বৈষম্যমূলকভাবে সাময়িক বরখাস্তের প্রতিবাদ ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি ও মানববন্ধন করেছে চাঁপাইনবাবগঞ্জ আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ।

গতকাল রবিবার (২ মার্চ) সকাল ১১ টার সময় চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন ডা. আব্দুস সামাদ, ডা. আব্দুল মজিদ, ডা. ইসমাইল হোসেন, ডা. মাসুদ পারভেজ, ডা. মাহফুজ রায়হান প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, বিভিন্ন ক্যাডারের ভাইদের অন্যায় ভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রশাসকে আমরা বলতে চাই এই নতুন বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ। এই নতুন বাংলাদেশ কোটা বিরোধী বাংলাদেশ। এই নতুন বাংলাদেশ সমতার বাংলাদেশ সুতরাং সমতার ভিত্তিতেই বাংলাদেশ চলবে৷ তাই আমরা প্রশাসনের প্রতি আহবান জানাই যাদের অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে তাদের বহিষ্কার প্রত্যাহার করে আমাদের দাবি মেনে নেওয়ার নিন। যদি তা না হয় তবে আমরা কঠোর আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করবো এবং ফ্যাসিবাদের সকল দোসরদের উৎখাত করবো।

উল্লেখ্য এই মানববন্ধনে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ক্যাডার, শিক্ষা ক্যাডার, মৎস্য ক্যাডার, কৃষি ক্যাডার, প্রাণী সম্পদ বিভাগ প্রমূখ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…