শনিবার, ৭ই ভাদ্র ১৪৩৩, ২২শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে মা ও শিশুদের পুষ্টি চাহিদা পূরণে মাসরুম উৎপাদন ২ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে মা ও শিশুদের পুষ্টি চাহিদা পূরণে বসতবাড়িতে মাসরুম উৎপাদন বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের সহযোগিতায় থেকে শুরু হওয়া প্রশিক্ষণ আগামীকাল বৃহস্পতিবার শেষ হবে।

বুধবার সকালে হর্টিকালচার সেন্টারে প্রশিক্ষণের উদ্বোধন এবং অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে পরামর্শ ও মাসরুম চাষে উৎসাহ প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. পলাশ সরকার। বিশেষ অতিথি ছিলেন- হর্টিকালচার সেন্টারের উপপরিচালক কৃষিবিদ এ.কে.এম. মনজুরে মাওলা।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মাসরুম একটা সময় উপযোগী প্রোটিন সমৃদ্ধ সবজি, যার মধ্যে ওষুধি গুণাগুণ রয়েছে। এই মাসরুম খেতেও সুস্বাদু, যা আমাদের শরীরের পুষ্টি ঘাটতি পূরণসহ বাণিজ্যিকভাবে উৎপাদন করে পরিবারের অর্থনৈতিক সমৃদ্ধিও আনতে পারে।

ড. পলাশ সরকার মাসরুম চাষের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে অংশগ্রহণকারীদের সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

উল্লেখ্য, ২ দিনব্যাপী প্রশিক্ষণ পরিচালনা করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জে এম আর এস কৃষিবিদ ড. মো. জহুরুল ইসলাম। এছাড়া প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের শিশু ও মায়েদের পুষ্টি সমস্যা নিরসনের জন্য বসতবাড়িতে মাসরুম চাষের গুরুত্ব তুলে ধরেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মি. জেমস বিশ্বাস এবং টেকনিক্যাল প্রোগ্রাম স্পেশালিস্ট ইফতেখার উদ্দিন আহমেদ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…