সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও সদর উপজেলার উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৮ মার্চ) বিকাল ৫টায় জেলা শহরের ক্লাবসুপার মার্কেটের একটি অভিযাত হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা আমীর হাফেজ গোলাম রাব্বানীর সভাপতিত্বে ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীমের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোঃ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর মাওলানা আবুজার গিফারী, জেলা সহকারি সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান, ছাত্রশিবিরের চাঁপাইনবাবগঞ্জ শহর সভাপতি মুহাঃ আব্দুল আজিজ, জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নায়েবে আমির এ্যাড. শফিক এনায়েতুল্লাহ, সেক্রেটারি মোক্তার হোসেন, সদর উপজেলা সেক্রেটারি আব্দুর রহমান, পৌরসভা সহকারি সেক্রেটারি তোহরুল ইসলাম সোহেল, সদর উপজেলা সহকারী সেক্রেটারি এড. মাসুদ রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে সাবেক মেয়র মোঃ নজরুল ইসলাম বলেন, সংবাদ মাধ্যম হল রাষ্ট্রের চতর্থ স্তম্ভ। আপনাদের দায়িত্ব হল সঠিক ও সত্য সংবাদ জাতির সামনে তুলে ধরা। সাংবাদিক ভাইয়েরা সঠিকভাবে দায়িত্ব পালন করলে জাতি সামনের দিকে এগিয়ে যাবে। জামায়াতে ইসলামি আপনাদের সাথে সবসময় থাকবে বলে জানান তিনি।

সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, আলোকিত গৌড়ের প্রকাশক এ্যাড. নূরে আলম সিদ্দিকী(আসাদ), সিটি প্রেসক্লাবের সভাপতি কামাল শুকরানা, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রফিকুল আলম

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…