সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন (৪০) নামে চালকের সহযোগী (হেল্পার) নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার (১০ মার্চ) সকালে সদর উপজেলার দ্বারিয়াপুর নতুন ট্রাক টার্মিনাল সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম রাজশাহী জেলার পবা উপজেলার হাট রামচন্দ্রপুর ডাঙ্গির পাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে। আহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর গ্রামের মুনিরুল ইসলামের ছেলে সুমন ও রেজাউল নামের আরেক ব্যক্তি। রেজাউলের পরিচয় ও ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল ৬টার দিকে দ্বারিয়াপুর ট্রাক টার্মিনাল সংলগ্ন পাকা রাস্তায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি ট্রাকের (রাজ মেট্রো-ট-১১-০৩১৪) চালকের সহযোগী ঘটনাস্থলেই নিহত হন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ট্রাক থেকে মরদেহ বের করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা ডা. মো. ফরহাদ আলী সুইট জানান, হাসপাতালে নেওয়ার আগেই মারা যান সাদ্দাম। এছাড়াও আরও দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে রেফার্ড করা হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…