শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ধর্ষকের ফাঁসি চেয়ে চাঁপাইনবাবগঞ্জ স্বেচ্ছাসেবীর মানববন্ধন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

‘ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই’ এই প্রতিপাদ্য সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবী প্লাটফর্ম এর মানববন্ধন অনুষ্ঠিত হয়।

১১ই মার্চ সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যলয়ের সামনে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিতি ছিলেন ডা.আব্দুস সামাদ ২৫০ শষ্যা বিশিষ্ট জেলা হাসপাতাল চাঁপাইনবাবগঞ্জ, ডা. জহির রায়হান ২৫০ শষ্যা বিশিষ্ট জেলা হাসপাতাল চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ স্বেচ্ছাসেবী প্লাটফমর্ের সদস্যগণ ও সাধারণ জনগণ।

মানববন্ধনে বক্তরা বলেন, ধর্ষণের মতো জঘন্য অপরাধ শুধুমাত্র ভুক্তভোগীর শারীরিক ও মানসিক ক্ষতি সাধন করে না, বরং এটি গোটা সমাজে ভীতি ও নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি করে। আমরা যদি যথাযথ ও কঠোর ব্যবস্থা গ্রহণ না করি, তবে এই অপরাধ আরও বিস্তৃত হবে এবং সমাজের শান্তি ও নিরাপত্তা বিনষ্ট করবে।

বর্তমানে ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের ঘটনায় দোষীদের বিরুদ্ধে কার্যকর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হচ্ছে না, ফলে অপরাধী-রা আরও সাহসী হয়ে উঠছে। বিচারহীনতার সংস্কৃতি এই অপরাধকে আরও উসকে দিচ্ছে, যা দেশের সামাজিক শৃঙ্খলার জন্য চরম হুমকি।

বক্তরা আরো বলেন, ধর্ষণ একটি অত্যন্ত গুরুতর অপরাধ এবং এর শাস্তি অবশ্যই সর্বোচ্চ হতে হবে। তাই, আমরা দাবি জানাচ্ছি যে, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড নিশ্চিত করা হোক এবং এই আইনের যথাযথ প্রয়োগ করা হোক। একটি কঠোর ও কার্যকর শাস্তি ব্যবস্থা থাকলে অপরাধীরা এমন জঘন্য কাজে লিপ্ত হওয়ার আগে ভয় পাবে এবং সমাজে একটি সুস্পষ্ট বার্তা পৌঁছাবে যে, ধর্ষণের মতো অপরাধের জন্য কোনো প্রকার ছাড় নেই।


এছাড়া, নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, নৈতিক শিক্ষা বিস্তার এবং ধর্ষণের শিকার ব্যক্তিদের মানসিক ও সামাজিক পুনর্বাসনের জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানাচ্ছি।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে চাঁপাইনবাবগঞ্জ স্বেচ্ছাসেবী প্লাটফর্ম।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ ঘন্টা ৯ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…