শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিলের সংবর্ধনা ও ইফতার মাহফিল


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে রমাদানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ মার্চ) বিকাল ৫টায় টাউন ক্লাবে চাঁপাইনবাবগঞ্জ জেলা ল'ইয়ার্স কাউন্সিলের সহ-সভাপতি এ্যাড. মো: সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাড. মতিউর রহমান আকন্দ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় উপদেষ্টা ও নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি মো: নুরুল ইসলাম বুলবুল।

প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. মো: মতিউর রহমান আকন্দ বলেন, এই রমজান মাসে আমাদের কুরআনের শিক্ষা গ্রহণ করতে হবে। পৃথিবীতে প্রায় অসংখ্য পরিবর্তন এসেছে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন আসেনি। ধর্মনিরপেক্ষতাবাদ,সমাজতন্ত্রসহ কোন পরিবর্তনই মানুষকে সঠিক পথে পরিচালিত করতে পারেনি। একমাত্র আল কুরআন মানুষকে সঠিক পথ দেখিয়েছে। তাই কুরআনের আলোকে আমাদের জীবন পরিচালনা করতে হবে।

তিনি আরো বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতি যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়েছে, তারা আসাকরি সঠিকভাবে দায়িত্ব পালন করবে। তারা সিম্পোজিয়াম ও সেমিনারের মাধ্যমে আইনজীবী সমিতিকে উজ্জীবিত রাখবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উপদেষ্টা মো: রফিকুল ইসলাম, পৌরসভা সাবেক মেয়র মো: নজরুল ইসলাম, সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো: গোলাম মোস্তফা, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকর, পৌরসভা আমীর হাফেজ গোলাম রাব্বানী, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম, বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিলের জেলা সভাপতি এ্যাড. ইসাহাক আলী, সেক্রেটারি এ্যাড. মাসির আলি, এ্যাড. নূরে আলম সিদ্দিকী (আসাদ), এ্যাড. শফিক এনায়েতুল্লাহ প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলার আইনজীবী, সুশীল সমাজের ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ ঘন্টা ৮ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…