শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে আড়াই লক্ষ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে প্রায় আড়াই লক্ষ টাকার নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা।

রোববার (১৬ মার্চ) দুপুর ১২টায় জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর এলাকা থেকে ৪৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র‌্যাব-৫। অভিযানে ২ মাদক ব্যবসায়ীকেও একটি মটরসাইকেলনহ আটক করে র‌্যাব।

আটককৃতরা হলো- জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোঠাপাড়া এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে তেজামুল (৪২) এবং মৃত আব্দুল মান্নানের ছেলে সামির উদ্দিন ওরফে শহিদুল পাতান (৩৫)।

এ বিষয়ে দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তীতে র‌্যাব জানায়, গোপন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল রোববার দুপুর ১২টায় জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ফুলতলা মোড়স্থ শুকুরের নিবির ষ্টোরের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে।

এ সময় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক হলে র‌্যাবের দল তাদের থামতে সংকেত দেয়। পরে তাদের দেহ তল্লাশি করে ২ লক্ষ ৩৫ হাজার টাকার ৪৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ সামির ও তেজামুলকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা তাদের অপরাধ স্বীকার করলে শিবগঞ্জ থানায় তাদের সোপর্দ করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ ঘন্টা ৯ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…