শনিবার, ৭ই ভাদ্র ১৪৩৩, ২২শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রহনপুরে বাড়ি বাড়ি গিয়ে ভিজিএফের তালিকা যাচাই-বাছাই করছেন ইউএনও 


গোমস্তাপুর প্রতিনিধি

ঈদুল ফিতর উপলক্ষে সরকারের দেয়া স্পেশাল ভিজিএফের তালিকা বাড়ি বাড়ি গিয়ে যাচাই-বাছাই শুরু করেছেন চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌর প্রশাসকের দাযিত্বে থাকা গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা।

সোমবার (১৭ মার্চ) তিনি রহনপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত ডাকবাংলােপাড়ায় বাড়ি বাড়ি গিয়ে তালিকা যাচাই-বাছাই করেন তিনি। এ সময় তার সাথে ছিলেন সহকারী প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম, রহনপুর পৌরসভার তালিকা প্রনয়নকারী জাকিরুল ইসলাম,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ন আহবায়ক রাশেল আলীসহঅন্যরা।


উপস্থিত সাংবাদিকদের ইউএনও নিশাত আনজুম অনন্যা জানান, তালিকায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সোমবার থেকে বুধবার পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তালিকা যাচাই-বাছাই করা হবে। এ কাজে তিনিসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বে থাকা কর্মকর্তা ও কর্মচারীরা নিয়োজিত থাকবেন।

তিনি আরও জানান,যাচাই-বাছাই শেষে তালিকা চুড়ান্ত করে ঈদের আগেই ১০ কেজি করে চাল বিতরণ করা হবে।

প্রসঙ্গত:পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রহনপুর পৌরসভায় ৪৬২১টি স্পেশাল ভিজিএফের কার্ড বরাদ্দ করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…