শনিবার, ৭ই ভাদ্র ১৪৩৩, ২২শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক বাংলাদেশি জেলেকে ফেরত দিল বিএসএফ


শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী মো. আলমগীর শেখ (২৭) নামের এক বাংলাদেশী জেলেকে ফেরত দিয়েছে বিএসএফ। পদ্মা নদীতে মাছ ধরার সময় ভারতীয় অংশে ঢুকে পড়লে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী-বিএসএফ তাকে আটক করে। পরে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তাকে ফেরত দেয়া হয়।

ফেরত জেলে শিবগঞ্জ উপজেলার রামনাথপুর গ্রামের আব্দুর রহমত শেখের ছেলে।

বিজিবি জানায়, সোমবার রাত আনুমানিক ৮টার দিকে রঘুনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭/৯-এস এর কাছ দিয়ে বাংলাদেশী এই (আলমগীর শেখ) জেলে একটি বাড্ডি নৌকা নিয়ে পদ্মা নদীতে মাছ ধরার সময় অবৈধভাবে আনুমানিক ৭০০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফের নিমতিতা ক্যাম্পের টহলদল তাকে আটক করে নিয়ে যায়।

পরবর্তীতে জেলেকে ফেরত দেওয়ার বিষয়ে বিজিবির ৫৩ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামানের সঙ্গে বিএসএফ কমান্ড্যান্টের আলোচনা হয়। পরে বিজিবির পক্ষ থেকে বাংলাদেশী জেলেকে ফেরত দেয়ার জন্য বিএসএফকে অনুরোধ জানানো হয়। পরে মঙ্গলবার দুপুরে সীমান্ত পিলার ১০/৪-এস এর কাছে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশী জেলেকে নৌকা ও জালসহ ফেরত আনা হয়। বাংলাদেশী জেলেকে নৌকা ও জালসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

লে. কর্নেল মো. মনির-উজ-জামান বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত মালামাল, মাদকদ্রব্য চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ট রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…