শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রনোদনা বিতরণ 


গোমস্তাপুর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২০২৪- ২০২৫ অর্থ বছরে খরিফ ২০২৪-২৫ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহয়তার প্রনোদনা কর্মসুচূির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার(২০ মার্চ) সকাল সাড়ে নয় টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে। উপজেলা চত্বরে কৃষকদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি কৃষ্ণ চন্দ্র। এসময় উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার সেরাজুল ইসলাম, উপ-সহকারী  কৃষি কর্মকর্তা ইব্রাহিম খলিল, গানিউল হক, রইস উদ্দিন, আল ফুয়াদ প্রমুখ।

উল্লেখ যে প্রতিজন কৃষক ১ বিঘা জমিতে ৫ কেজি গ্রীষ্মকালীন মুগ বীজ, ১০ কেজি ডিএপি সার, ৫ কেজি এম ওপি সার, ১০ জন গ্রুপ করে ১১৫ জন কৃষকের মাঝে এই প্রনোদনা বিতরণ করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ ঘন্টা ০ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…