শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে বিএনপি'র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 


নাচোল প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা বিএনপি'র আয়োজনে বিএনপি'র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) নাচোল রেল স্টেশন মাঠে উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আবু তাহের খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. সৈয়দ শাহিন শওকত।  প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি'র সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি যুগ্ন আহবায়ক হায়াতুদ্দৌল্লা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং (নাচোল - গোমস্তাপুর - ভোলাহাট) নিয়ে গঠিত  ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসলে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আব্দুল সালাম তুহিন, জেলা বিএনপির সদস্য৷ সারোয়ার জাহান, জেলা বিএনপির সদস্য ইসমাইল বিশ্বাস, জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক  ফারুক হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবর আলী রুম্মান, জেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন সহ  অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 এসময় প্রধান অতিথি বলেন,  জনকল্যাণে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য। গত ১৭ বছর পতিত স্বৈরাচার সরকার জনগণের পাশে ছিল না। সাধারণ জনগণকে বঞ্চিত করে নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করতে ব্যস্ত ছিল। 

ফ্যাসিস্ট সরকারের নির্যাতন- নিপীড়ন সহ্য করে বিগত ১৭ বছরে বিএনপি জনগণের পাশে ছিল উল্লেখ করে প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় সাংঠনিক সম্পাদক বলেন, এখনও জনগণের পাশে থেকে কাজ করছে।

তিনি আরো বলেন, বিএনপি নাখে ক্ষত  দিয়ে রাজনীতি করেন না। কারণ বিএনপি জনগণের দল। সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। 

বক্তব্য শেষে বেগম খালেদা জিয়া এবং  দেশ ও জাতির মঙ্গল কামনায়  মোনাজাত করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ ঘন্টা ০ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…