সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে জাগো নারী বহ্নিশিখার উদ্যোগে গরিব নারীদের মধ্যে ঈদ উপহার বিতরণ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের সল্লবেলাতলা গ্রামের গরিব নারীদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে ঈদ উপহার হিসেবে শাড়ি ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে জেলার নারীদের সংগঠন জাগো নারী বহ্নিশিখা।

সংগঠন সূত্রে জানা যায়, গ্রামের ৪০ জন নারীর মধ্যে এই ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি পেঁয়াজ, দুই কেজি আলু, সেমাই-চিনি ও মশলা।

সংগঠনের সদস্যদের চাঁদা ও ঢাকায় বসবাসকারী চাঁপাইনবাবগঞ্জের মেয়ে স্ত্রীরোগ বিশেষজ্ঞ আঞ্জুমান আরার আর্থিক সহায়তায় এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ উপহার দেওয়ার সময় উপস্থিত ছিলেন— সংগঠনে সভাপতি ফারুকা বেগম, সাধারণ সম্পাদক মনোয়ারা খাতুন, সহ-সাধারণ সম্পাদক ছবিরাণী সাহা, কোষাধ্যক্ষ মনসুরা বেগম, সদস্য ডলিয়ারা বেগম, লিপি রায়, উপদেষ্টা শফিকুল আলম, আনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা জহিরুল ইসলাম।

উপহার সামগ্রী বিতরণে সহায়তা করেন গ্রামের নেতৃস্থানীয় নারী আয়েসা বেগম, শিখা বেগম ও সুফিয়া বেগম।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…