সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে মউশিক শিক্ষক কল্যান পরিষদের মানববন্ধন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে মউশিক শিক্ষক কল্যান পরিষদ বাংলাদেশ,চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার মানববন্ধন আনুষ্ঠিত হয়।

২৩শে মার্চ রবিবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনটি আনুষ্ঠিত হয়। মানববন্ধনে পবিত্র কুরআন তেলাওয়াত পাঠ করেন মাওলানা মোঃ আব্দুল হামিদ।

মানববন্ধনটির সভাপতিত্ব করেনমউশিক শিক্ষক কল্যান পরিষদের মাওলানা মোঃ ওয়ালিদ হাসান ।

মানববন্ধনে আরো বক্তব্য দেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ এলাম উদ্দীন মসজিদ ভিক্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক মোঃ সাবের আলী, মসজিদ ভিক্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক মোঃ হযরত বেলাল, মসজিদ ভিক্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক মাওলানা মোঃ আলমগীর হোসেন, মসজিদ ভিক্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক মাওলানা মোঃ বেলাল উদ্দীন, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম মাওলানা মোঃ মুক্তার আলী ও অন্যান্য ওলামায়ে কেরামগণ।


মানববন্ধনে বক্তারা বলেন, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম) পর্যায় শীর্ষক প্রকল্পটি অনুমোদনের প্রক্রিয়াধীন হলেও দীর্ঘ ৩২ বছরের এই শিক্ষামূলক প্রকল্পটিকে আউটসোসিং করার চিন্তা ভাবনা চলছে।

বক্তারা আরো বলেন,  ৯% হিন্দু সম্প্রদায়ের জন্য মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি আউসোসিং করা হয়নি অথচ ৯০% মুসলমানের দেশে কুরআন শিক্ষা প্রকল্পকে আউটসোসিং করার হীন চক্রান্ত চলছে। কুরআন শিক্ষার এই প্রকল্পটি আউটসোসিংয়ের মাধ্যমে ধ্বংশ করা হয় তাহলে আলেম ওলামাদের মধ্যে ব্যাপক অসন্তোষ ও বিশৃংখলা দেখা দিবে।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেন।


Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…