শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে ইম্পেরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মানববন্ধন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

কারিগরি শিক্ষায় অকারিগরি ক্রাফট ইন্সট্রাক্টর নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন চাঁপাইনবাবগঞ্জের ইম্পেরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা। গতকাল রবিবার সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এই কমসূচি পালন করেন তারা।

বেলা সাড়ে ১১টার দিকে জেলাশহরের বিশ্বরোড মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিভন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ স্মৃতি নামফলকের পাদদেশে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করে।

সমাবেশে বক্তব্য দেন- জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাহিম ও ইম্পেরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের ৭ম সেমিস্টারের ছাত্র নাজির আহমেদ।

শিক্ষার্থীদের দাবি, ৩০% ক্রাফট কোটা বাতিল করে এই পদে কেবল ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়োগ দিয়ে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কারিগরি শিক্ষাকে এগিয়ে নিতে হবে। শিক্ষার্থীদের অভিযোগ, ক্রাফট পদে নন-টেক বা সাধারণ শিক্ষা থেকে প্রার্থীরা নিয়োগ পান, যা কারিগরি শিক্ষার মান উন্নয়নে বাধা সৃষ্টি করছে।


Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ ঘন্টা ০ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…