চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
৮ দফা দাবি নিয়ে চাঁপাইনবাবগঞ্জ দলিত জনগোষ্ঠীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৯ মার্চ শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক অফিসের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
দলিত জনগোষ্ঠীর ৮টি দাবী হচ্ছে।
১। জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে জাতীয় সংসদে উত্থাপিত বৈষম্য বিরোধী বিল-২০২২ অবিলম্বে পাশ করতে হবে।
২। জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে দলিত জনগোষ্ঠীর সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।
৩। জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্টভাবে 'সামাজিক নিরাপত্তা কর্মসূচি'র আওতায় বরাদ্দ বাড়াতে হবে।
8। সকল মহানগরী ও পৌরসভায় দলিত জনগোষ্ঠীর জন্য আবাসনের ব্যবস্থা করতে হবে এবং খাসজমি বরাদ্দের মাধ্যমে গ্রামীণ দলিতদের ভূমির অধিকার নিশ্চিত করতে হবে।
৫। পরিচ্ছন্নতাকর্মীদের পেশাগত স্বাস্থ্যঝুঁকি বিশেষ বিবেচনায় এনে তাদের জন্য সুরক্ষার সকল উপকরণ সরবরাহ করতে হবে।
৬। সরকারি বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দলিত শিক্ষার্থীদের 'ভর্তি কোটা' প্রবর্তন করতে হবে।
৭। সকল ধরনের সরকারি চাকরিতে দলিত জনগোষ্ঠীর জন্য "কোটা ব্যবস্থা" প্রবর্তন করতে হবে।
৮। দলিত শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়া রোধকল্পে কার্যকরী উদ্যোগ গ্রহণ এবং বিশেষ উপবৃত্তির পরিমাণ বৃদ্ধি করতে হবে।