শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

৮ দিন পর শুরু হলো সোনামসজিদ স্থলবন্দরের আমদানি ও রপ্তানি


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতরের ছুটি ও সাপ্তাহিক ছুটিসহ টানা ৮ দিন বন্ধ থাকার পর গতকাল রবিবার থেকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাপ্তাহিক ছুটি ও ঈদুল ফিতরের সরকারি ছুটির কারণে বন্দরের কার্যক্রম বন্ধ ছিল। এ সময়ের মধ্যে বন্ধ ছিল বাংলাদেশ-ভারত ব্যবসা বাণিজ্য কার্যক্রম। ছুটি শেষে গতকাল সকাল থেকে বন্দরে যথারীতি কার্যক্রম শুরু হয়েছে।

সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ (উপপরিদর্শক) জামিরুল ইসলাম বলেন, স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট খোলা ছিল। ফলে পাসপোর্টধারী যাত্রীরা পূর্বের মতোই নির্বিঘ্নে যাতায়াত করছেন।

গত ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৪ ঘন্টা ৫২ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…