শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ত্রিমুখী সংঘর্ষের কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

রাজশাহীতে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৫০ জন। গতকাল রোববার (৬ এপ্রিল) রাত ১২টার দিকে নগরীর খড়খড়ি বাজার এলাকার বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সংলগ্ন রাজশাহী-নাটোর বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নাসিম আলী (৩২), জুয়েল রানা (২৮) ও মিজানুর রহমান (২৬)।

আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।


স্থানীয়রা জানান, ভ্রমণ ও কবর জিয়ারতের উদ্দেশ্যে দুটি বাসে করে রওনা দেন চাঁপাইনবাবগঞ্জ জেলার রানিহাটি ইউনিয়নের জামায়াতের নেতাকর্মীরা। তাদের গন্তব্য ছিল বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, পদ্মা সেতু এবং দেলাওয়ার হোসাইন সাঈদীসহ কয়েকজন প্রয়াত জামায়াত নেতার কবর জিয়ারত করা। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের দুটি বাসের সংঘর্ষ হয়। এতে একটি বাস রাস্তার পাশের খাদে পড়ে যায়। আর অপর বাস ও ট্রাক দুমড়ে মুচড়ে সড়কের ওপর দাঁড়িয়ে থাকে।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, রাতে ট্রাক-বাসের সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

তিনি বলেন, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৪ ঘন্টা ৪৯ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…