শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে মরনোত্তর দাবির চেক বিতরণ


গোমস্তাপুর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জীবন বীমা কর্পোরেশনের ৩ লাখ ১৭ হাজার ৭০০ টাকার মরণোত্তর দাবির চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার(১০ এপ্রিল) বেলা সাড়ে দশটায় জীবন বীমা কর্পোরেশনের রহনপুর শাখা কার্যালয়ে এই দাবির চেক বিতরণ করা হয়।

  জীবন বীমা কর্পোরেশনের রাজশাহী রিজিয়ন অফিসের সহকারী জেনারেল ম্যানেজার ইনচার্জ আনারুল হক মরণোত্তর দাবির চেক মৃত নারীর স্বামী মোহাম্মদ আলী পান্নার কাছে তুলে দেন। রহনপুর শাখা আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহনপুর শাখার ডিএম ইনচার্জ ফরহাদ আলী।

এ সময় বক্তব্য দেন রহনপুর মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, রহনপুর পূর্ণভবা মহানন্দা আইডিয়াল কলেজের অধ্যক্ষ ইমতিয়াজ মাসরুর, জীবন বীমা কর্পোরেশনের রাজশাহী রিজিয়ন অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (উন্নয়ন) মনিমুল ইসলাম,রহনপুর শাখার সাবেক ইনচার্জ মুজিবুর রহমানসহ অন্যরা। 

উল্লখ্য, গত বছর ২০ সেপ্টেম্বর মোহাম্মদ আলী পান্নার স্ত্রী বীমাগ্রাহক নাসরিন বেগম ৫ টি প্রিমিয়ার দিয়ে মারা যান। এরই প্রেক্ষিতে জীবন বীমা কর্পোরেশন তার স্বামীকে ৩ লক্ষ ১৭ হাজার ৭০০ টাকার চেক তুলে দেওয়া হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৪ ঘন্টা ৫০ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…