শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরের রহনপুর ইউনিয়ন পরিষদের বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন


গোমস্তাপুর প্রতিনিধি

পহেলা বৈশাখ বাঙালিদের প্রানের উৎসব বাঙালি ও বৈশাখ মিলেমিশে একাকার বাংলায়। এদিন নানা আয়োজনে বর্ষবরণ করা হয়ে থাকে এরই অংশ হিসাবে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়ন পরিষদ নানা আয়োজনের মধ্যে দিয়ে ঐতিহ্যবাহী পহেলা বৈশাখের দিন টি উদযাপন করেছে ।

সোমবার(১৪ এপ্রিল) বাংলা নববর্ষ ১৪৩২ সকালে রহনপুর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গান  পরিবেশনের মধ্যে দিয়ে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়ে ইউনিয়নের এলাকার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষ, আনন্দ উল্লাস করে বাঙালির ঐতিহ্য মাছ, মরিচ, পেঁয়াজ, দিয়ে পান্তা ভাত খাওয়া শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন রহনপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান সোহরাব । এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রহনপুর পৌর বিএনপি বিএনপির আহবায়ক এনায়েত করিম তোকি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রহনপুর পৌর বিএনপি'র যুগ্ম আহবায়ক সাদিকুল ইসলাম, রহনপুর ইউনিয়ন পরিষদের সচিব মুরসালিন মুশা, যুবনেতা সাজ্জাদ, মনিরুল ইসলাম, জুয়েল আলী, প্রমূখসহ ইউনিয়নের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩ ঘন্টা ৩৪ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…