সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে "৮ ঘণ্টা শ্রম" সময় নির্ধারণের দাবিতে হোটেল শ্রমিক ইউনিয়নের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দৈনিক ৮ ঘণ্টা শ্রম সময় নির্ধারণসহ হোটেল ও রেস্তোরাঁ শ্রমিকদের রাষ্ট্রপ্রদত্ত ন্যায্য দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টা ৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ কোর্ট চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সবুজের সঞ্চালনায় কর্মসূচিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্রাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ও হোটেল শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা মোঃ সাইদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি অধ্যাপক ইব্রাহিম খলিল এবং পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও রিকশাভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ এনায়েতুল্লাহ।

বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার অধিকাংশ হোটেল ও রেস্তোরাঁ মালিক এবং তাদের সংগঠনের নেতৃবৃন্দ শ্রমিকদের ন্যায্য অধিকার দিতে অনাগ্রহী। বরং তারা সংগঠিতভাবে প্রভাব খাটিয়ে শ্রমিকদের ন্যূনতম সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত করছেন। অনেক ক্ষেত্রে শ্রমিকদের ওভারটাইম ভাতা ছাড়াই প্রতিদিন ১২-১৬ ঘণ্টা কাজ করতে বাধ্য করা হচ্ছে।

তারা বলেন, দেশের প্রচলিত শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের দৈনিক ৮ ঘণ্টা কাজের সময় নির্ধারিত হলেও হোটেল-রেস্তোরাঁ শ্রমিকদের সেই অধিকার এখনো কার্যকর হয়নি। তাই অবিলম্বে শ্রমিকদের দৈনিক ৮ ঘণ্টা কাজের সময় নির্ধারণ, উপযুক্ত পারিশ্রমিক এবং ওভারটাইম ভাতা প্রদানসহ অন্যান্য ন্যায্য দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান বক্তারা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…